ইশরাকের মেয়র পদ ফিরিয়ে দিতে হবে- রিজভী

"সংস্কার চায় না সরকার "সংস্কার চায় বিএনপি" এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

ইশরাকের মেয়র পদ ফিরিয়ে দিতে হবে- রিজভী

"সংস্কার চায় না সরকার "সংস্কার চায় বিএনপি" এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রিজভী বলেন, বিএনপি তো বলেছে আপনারা প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। এর মধ্যে ১০ মাস চলে গেছে। ডিসেম্বর আস্তে এখনো ৭-৮ মাস সময় আছে এর মধ্যে এটি একটি লম্বা সময় হয়ে যায়।

সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ অসহায়দের মাঝে সহায়তা প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, বিএনপি বলেছেন ইশরাকের মেয়র পদ ফিরিয়ে দিতে হবে, কিন্তু সরকার মনে করছে  এটা দেয়া যাবে না, তাহলে চট্টগ্রামের মেয়র কিভাবে হলেন? চট্টগ্রামে কিভাবে দেওয়া হলো ? এটা হচ্ছে এক ধরনের রেষারেষি কোড করছেন সরকার, সরকার মনে করছেন বিএনপি মনে হয় আমাদের পছন্দ করেনা অথবা আমাদের সাথে রেষারেষি করতে চায়।

যেদ ঢুকে গেছে সরকারের মধ্যে অথচ প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে যে দেশে পালিয়ে গিয়েছেন ফ্যাসিস্টের প্রতিনিধি তিনি সেই দেশ থেকে যে সমস্ত বক্তব্য রেখেছেন এই সরকারের বিরুদ্ধে, প্রতিটা বিষয়ে আমরা তার  প্রতিবাদ জানিয়েছি, সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি, আমরা বিভিন্ন ভাবে সমালোচনা করেছি এই সরকার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত,এ আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত যাদের বাড়িঘর  উচ্ছেদ করে দিয়েছে, নিজের পরিবারের সাথে থাকতে পারে নাই ,বিএনপি নেতা কর্মীদেরকে বাড়ি থেকে নিয়ে গিয়ে  হত্যা করা হয়েছে এরকম ঘটনা অহরহ ঘটেছে ।

রিজভী বলেন, বিএনপির সাথে এক ধরনের বৈরগত পোষণ করছে সরকার। ঠিক তিন থেকে চারজন উপদেষ্টা কান পড়া দিচ্ছেন এই সরকারকে,আমরা জানি এটা কারা কারা করছেন।  নির্বাচনটা প্রলম্বিত হোক এইটা আমরা চাই না, ১৫-১৬ বছর নির্বাচন দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা দিনের নির্বাচন রাতে করেছে ,নানা ভাবে ভোটারদেরকে বঞ্চিত করেছে। বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিস্ট সরকারের এই ভয়ংকর আগ্রাসী নির্বাচন বয়কট করেছে। আমরা একটি অভাত সুষ্ঠু নির্বাচন চাই সেটার জন্য যেটি প্রয়োজন নির্বাচন তারিখ অতিদ্রুত ঘোষণা করা। কি এমন অন্যায় দেখলেন অন্তর্বর্তীকালীন সরকার এ গণতান্ত্রিক দলগুলো অন্তবর্তী সরকারকে সহযোগিতা করেছে তারা সরে যাচ্ছে এই সরকারের কাছ থেকে এটি আমাদের ভাবতে হবে।

জাসাসের যুগ্ম আহ্বায়ক গীতিকার ইথুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদল, জাসাস নেতা রফিকুল ইসলাম রফিক,খালেদ এনাম মুন্না প্রমুখ। পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়