আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালী, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

আজ "উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বন বিভাগ, রাঙ্গামাটি অঞ্চল, রাঙ্গামাটি এর আয়োজনে "আন্তর্জাতিক বন দিবস-২০২৪" এর র‌্যালী, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউ, এস,এফ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সোহেল রানা, বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী, সভাপতিত্ব  করেন ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহিদুর রহমান মিয়া।

উক্ত আলোচনা সভায় সহকারী বন সংরক্ষকবৃন্দ, রেঞ্জ কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ, দাপ্তরিক কর্মচারীবৃন্দ ও প্রেস ক্লাবের সভাপতিসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।