মোশাররফ করিম অভিনীত বিলডাকিনি মুক্তি পাচ্ছে
নুরুদ্দিন জাহাঙ্গীরের কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন।
নুরুদ্দিন জাহাঙ্গীরের কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন। শুক্রবার চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা ও পোস্টার উন্মোচন করতে নির্মাতা ও কলাকুশলীরা যান সেখানে যেখানে চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছিল। অর্থাৎ শুটিং স্পটে দাঁড়িয়েই পোস্টার উন্মোচন করা এবং মুক্তির তারিখও ঘোষণা হয় আগামী ২৪ জানুয়ারী।
পোস্টার উন্মোচনের পাশাপাশি কেক কেটে ছবিটির মুক্তিযাত্রা উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা ফজলুল কবীর তুহিন, প্রযোজক মমিন খান, মোশাররফ করিম, অভিনেতা শেখ মাহবুব, উজ্জল মাহমুদ প্রমুখ।
মোশাররফ করিম বলেন, ‘এটি আমার একটি প্রিয় ছবি। তার প্রধান কারণ হচ্ছে এটি আমাদের সমাজের কথা বলে, সমাজের সমস্যার কথা বলে। সমস্যা থেকে উত্তরণের কথা বলে। গল্পে আমি বাউল সন্তান মানিক মাঝি চরিত্রে,অন্যদিকে পার্নো আছেন গ্রাম্য নারী হনুফার চরিত্রে।আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমি চাই ছবিটি সবাই দেখুক প্রত্যাশা এই।