বেস্ট হোল্ডিং নামের একটি প্রতিষ্ঠান আইপিও'র মাধ্যমে সাড়ে ৩শ' কোটি টাকা হাতিয়ে নেয়ার পায়তারা
অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি এবং শেয়ার মার্কেটে কেলেংকারির ঘটনায় অভিযুক্ত বেস্ট হোল্ডিং নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকে মামলা ও একাধিক অভিযোগের তদন্ত চলমান থাকা অবস্থায় শেয়ার মার্কেটে আইপিও ছাড়ার অনুমতি পেয়েছে।
অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি এবং শেয়ার মার্কেটে কেলেংকারির ঘটনায় অভিযুক্ত বেস্ট হোল্ডিং নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকে মামলা ও একাধিক অভিযোগের তদন্ত চলমান থাকা অবস্থায় শেয়ার মার্কেটে আইপিও ছাড়ার অনুমতি পেয়েছে। এরমাধ্যমে এই প্রতিষ্ঠান সাধারণ জনগণের কাছ থেকে সাড়ে ৩শ' কোটি টাকা তুলে নিতে চায়।
দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তির প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে সাধারণ মানুষের শত শত কোটি টাকা ঝুঁকিতে পড়তে পারে। বেস্ট হোল্ডিং নামের এই প্রতিষ্ঠানের একাধিক কোম্পানির নামে মানুষের কাছ থেকে টাকা তুলে নিতে যাচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো ১. লা মেরিডিয়ান হোটেল ২. বেষ্ট হোটেলস লিমিটেড ৩. ধামশুর একোনোমিক জোন লিমিটেড ৪. লাক্সারি কালেকশন ও মেরিয়ট হোটেল ভালুকা ৫. লা মেরিডিয়ান সার্ভিস স্যুট, বসুন্ধরা আবাসিক এলাকা ৫. ব্রিটিশ চেইন স্কুল হেলিবেরি ভালুকা। এগুলোর মধ্যে কেবল লা মেরিডিয়ান হোটেল চালু আছে।
বাকি কোম্পানীগুলোর কার্যক্রম শুরু হবে ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে। কিন্তু আইপিওর মাধ্যমে এসব প্রতিষ্ঠানের জন্য মানুষের কাছ থেকে টাকা নেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে বেস্ট হোল্ডিং লিমিটেড। চলতি বছরের ১০ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন বেষ্ট হোল্ডিং এর লা মেরিডিয়ান হোটেলসহ চলমান চারটি প্রতিষ্ঠানকে আইপিও অনুমোদন দেয়।
আগামী ২০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের নিলাম হবে। মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে বেস্ট হোল্ডিংয়ের আইপিও'র টাকা জমা নেবে। ইতিমধ্যে অগ্রনী, জনতা, সোনালী ও রূপালী ব্যাংকসহ একাধিক ব্যাংক থেকে এস ভি পি ঋন ও প্লেসম্যান্ট শেয়ারের নামে ১৫শ' থেকে ২ হাজার কোটি টাকা উত্তোলন ও বিদেশে পাচারের অভিযোগে ২০২২ সালের মার্চে বেস্ট হোল্ডিং এর কর্নধার আমিন আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে।
এছাড়াও ২০২৩ সালের অক্টোবরে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর যোগসাজসে সরকারি কর ফাঁকি এবং মানি লন্ডারিং এ সহযোগিতার অভিযোগে আমিন আহমেদের নামে আর একটি মামলা করে দুদক। এই মামলায় আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের সদস্যরা আসামি। ইতিমধ্যে বাচ্চু ও তার পরিবারের সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
এদিকে সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া লিখিত বক্তব্যে বেস্ট হোল্ডিং কোম্পানীর কর্নধার আমিন আহমেদ জানিয়েছেন 'পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থ আমরা লাক্সারি কালেকশন ভালুকা নির্মাণে ব্যয় করবো এবং ব্যংকের দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ করা হবে। অভিযোগ আছে, বেস্ট হোল্ডিং কোম্পানীর কর্নধার আমিন আহমেদ ২০০৬ সালে বিএনপি থেকে সংসদ নির্বাচনের নোয়াখালীর একটি আসনে মনোনয়ন পেয়েছিলেন। তিনি নিজেই সে কথা গণমাধ্যমে বলেছেন। পরে আওয়ামী সরকার গঠন করলে তথ্য গোপন করে আই পি ও অনুমোদন নেন। এমন ব্যক্তির প্রতিষ্ঠানে বিমিয়গের মাধ্যমে ঝুঁকিতে পড়তে পারে সাধারণ বিনিয়গকারীরা।