বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল 

আজ বুধবার (১২ মার্চ)বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনের নিচতলায় বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল 

আজ বুধবার (১২ মার্চ)বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনের নিচতলায় বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা: ওয়াকিল আহমেদ।

সঞ্চালনায় ছিলেন সোসাইটি সদস্য সচিব সৈয়দ জাকির হোসেন বিপ্লব ও ডা মাসুম বিল্লাহ। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ শিশু হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ কে এম আজিজ।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি প্রধান উপদেষ্টা ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল কবির লাবু, ডাঃ আবু আওয়াল শামীম, ডাঃ ওবায়দুল হক সাব্বির,অধ্যাপক ডা,আজিজ রহিম, ডা ফিরোজ কাদির, ডা,সিরাজুল সালেহীন, ডা,আবুল কাশেম, ডা ,জাকারিয়া আল আজিজ, ডা,কামাল হোসেন, ডা,শহীদ হাসান, ডাঃ মাসুদ খান, ডাঃ রবি,ডা,ফখরুল হাবিব খান, ডা, হারুন আল-রশিদ, এছাড়াও উপস্থিত ছিলেন,ডাঃ একরামুল রেজা টিপু, ডা আরেফিন রঞ্জু, ডাঃ জাবেদ হোসেন, ডাঃ, সৈয়দ শামসুল আরেফিন জুয়েল, ডাঃ মহিউদ্দিন আসলাম কৌশিক,ডা,আশিক প্রমুখ।