রেজভীয়া দরবার শরীফ এর মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম পালন

সকল ঈদের সেরা ঈদ,ঈদ-ই-আজম, ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম উপলক্ষে রেজভীয়া দরবার শরীফ, ঢাকা মহানগর এর উদ্দ্যোগে জশনে জুলুশ এর আয়োজন করে।

রেজভীয়া দরবার শরীফ এর মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম পালন

সকল ঈদের সেরা ঈদ,ঈদ-ই-আজম, ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম উপলক্ষে রেজভীয়া দরবার শরীফ, ঢাকা মহানগর এর উদ্দ্যোগে জশনে জুলুশ এর আয়োজন করে।মতিঝিল শাপলা চত্তর থেকে শুরু করে হাইকোর্ট হয়ে তা প্রেস ক্লাব এসে শেষ করা হয়।এতে নেতৃত্ব দেন রেজভীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর -এ তরিকত শাহসূফী  হযরাতুল আল্লামা বদরুল আমিন রেজভী সুন্নী আল কাদেরী।

ঢাকা মহানগর নেতৃবৃন্দ   ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আশেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম গন জুলুশে অংশ গ্রহন করেন। জুলুশ শেষে বিএমএ ভবন মিলনায়তনে এক মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি  উদ্বোধন করেন পীর -এ তরিকত শাহসূফী হযরতুল আল্লামা বদরুল আমিন রেজভী সুন্নি আল কাদেরী,সাজ্জাদানশীন,রেজভীয়া দরবার শরীফ, নেত্রকোনা, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ তরিকত ফেডারেশন।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ হারুন-উর-রশিদ সিআইপি চেয়ারম্যান  এন্ড এম.ডি এশিয়ান গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ ও এশিয়ান টি ভি । প্রধান বক্তা ড.আল্লামা  মুহাম্মদ নাসির উদ্দিন নঈমি। আরো বক্তব্য রাখেন এডভোকেট হুমায়ুন কবির সভাপতি রেল শ্রমিক লীগ, হযরতুল আল্লামা মুফতী মাওলানা নজরুল ইসলাম রেজভী,হযরতুল আল্লামা আব্দুর রহিম আব্বাসি, আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী, এডভোকেট মাজহারুল হক, আমিনুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ মহসিন ভুঁইয়া, রেজভী মুহাম্মদ আবু হানিফ। স্বাগত বক্তব্য রাখেন রেজভী মুহাম্মদ সফিকুল ইসলাম বাবুল ।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি রেজভী মুহাম্মদ মোশারফ হোসেন ভূঁইয়া। রাষ্ট্রীয় ভাবে যথাযথ মর্যাদায় অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে ঈদ-ই-মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম পালনের জন্য মাননীয় প্রধান মন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা কে দরবার শরীফের পক্ষ থেকে মোবারকবাদ ও দীর্ঘ সুন্দর জীবন কামনা করা হয় । পরে মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।