বন বিভাগ চট্টগ্রামের সম্মেলন কক্ষের উদ্বোধন ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি
গত ২২ জানুয়ারী সোমবার চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের তত্ত্বাবধায়নে নির্মিত বন বিভাগ, চট্টগ্রামের সম্মেলন কক্ষের শুভ উদ্বোধন
গত ২২ জানুয়ারী সোমবার চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের তত্ত্বাবধায়নে নির্মিত বন বিভাগ, চট্টগ্রামের সম্মেলন কক্ষের শুভ উদ্বোধন ও এনআইএস, সিএফএম, এপিএ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বন অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস.এম কায়চার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন ব্যবহারিক বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক সদর ও পদুয়া সহ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সকল রেঞ্জ কর্মকর্তা ও প্রশিনার্থী বৃন্দ।