প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক
শপথ গ্রহণের পরদিনই (আজ বুধবার) নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শপথ গ্রহণের পরদিনই (আজ বুধবার) নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকাল ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে এ বৈঠক শুরু হয়, যা ছিল সরকারের প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিক কার্যক্রম।
প্রধানমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও এদিন সচিবালয়ে উপস্থিত হন। নিজ নিজ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তারা বৈঠক শুরুর ঠিক আগে এক নম্বর ভবনে যোগ দেন।
সকালের শুরু থেকেই সচিবালয়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এছাড়া এদিন সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।