নিকডুতে গাছ কাটার অভিযোগে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি 

জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট( নিকডু) গাছ কাটার অভিযোগ এনে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি হয়েছে।

নিকডুতে গাছ কাটার অভিযোগে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি 

জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট( নিকডু) গাছ কাটার অভিযোগ এনে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি হয়েছে। নিকডু ওয়ার্ড মাস্টার জহিরুল ইসলাম বাদী হয়ে সাধারণ ডায়েরি করেন।

থানায় ডায়েরি সুত্রে জানাগেছে গত শনিবার (২১ জুন) হাসপাতালের দক্ষিণ পূর্ব কর্নারে নার্স ডরমেটরির সামনে একটি বড় মেহগনি গাছ কেটে পিক ভ্যানে  নিয়ে যাওয়ার মুহূর্তে পিকআপ টি হাতে নাতে আটক করা হয়।এসময় পিকআপের ড্রাইভার কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছু বলতে পারেন না বলে জানান। কিন্তু গাছ আটক করার সময় হাসপাতালের আউটসোর্সিং পদে কর্মরত ক্লিনার রফিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, হাসপাতালের স্টাফরা রফিককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, গাছটি  বেশ কিছুদিন আগে ঝড়ের কারণে ইটের দেয়ালের উপরে পড়েছিল  হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের নির্দেশে এই গাছটি কেটে ফেলা হয়।প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করা করা হলে তিনি ফোন রিসিভ করেন না।

ওয়ার্ড মাস্টার জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা প্রকাশ করেন, কিন্তু কারা এ ঘটনার সাথে জড়িত তিনি সেটা এখনো নিশ্চিত করতে পারছেন না। এ ঘটনার নিকডু পরিচালক  অধ্যাপক ডাঃ আলফাসানি  মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনিও ফোনটি রিসিভ করেন না।