জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. এ টি এম জাফরুল আযমের মাতার মৃত্যুতে ইউট্যাবের শোক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম পিতা হারানোর এক মাসের মধ্যে এবার মাতা হারিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম পিতা হারানোর এক মাসের মধ্যে এবার মাতা হারিয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে তার মাতা মোছা. রোকেয়া বেগম রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
মরহুমা রোকেয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। একইসঙ্গে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় বলেন, আমাদের সহকর্মী অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম এর মাতা রোকেয়া বেগমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই। সেইসাথে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন মরহুমা রোকেয়া বেগমকে জান্নাত নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি, ২০২৫ রাত ১০ টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার মিরপুর-৭ এ অবস্থিত ডেল্টা হেলথ কেয়ার মেডিকেল সেন্টারে ইন্তেকাল করেন ড. জাফরুল আজমের বাবা এসএম আব্দুর রউফ। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮১ (একাশি) বছর।