চট্টগ্রাম উত্তর বন বিভাগে বিভিন্ন অভিযানে গত জুন মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত

চট্টগ্রাম উত্তর বন বিভাগে বিভিন্ন অভিযানে গত জুন মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত

চট্টগ্রাম উত্তর বন বিভাগ গত জুন ২০২২ মাসের বিভিন্ন অভিযান ও সাফল্যের মাঝে বন, বনভূমি ও বন্যপ্রানী সংরক্ষণে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে সক্ষম হয়। খোদ বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর ব্যাক্তিগত পদক্ষেপে গত ১ জুন হাটহাজারী রেঞ্জ কতৃক লোকালয় হইতে ১ টি দাঁড়াস সাপ উদ্ধার ও বনে অবমুক্ত।

৩ জুন ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কতৃক অভিযানে ১১৫ টু:=৬৪.৯৮ ঘনফুট গর্জন চিড়াই বোঝাই ট্রাক আটক। ৪ জুন হাটহাজারী বিট কাম চেক স্টেশন এবং জঅই-৭ এর যৌথ অভিযানে ৬ জন আসামীসহ ১০৫৭ টু:= ২৯০.৪২ ঘনফুট সেগুন,মেহগনি ও গামার চিড়াইকাঠ বোঝাই পিকআপ আটক। ৫ জুন হাটহাজারী রেঞ্জ কতৃক লোকালয় হইতে ১ টি গন্ধ গোকুল উদ্ধার ও বনে অবমুক্ত।

৬ জুন মিরশরাই রেঞ্জ কতৃক মহামায়া ইকো পার্ক এলাকায় অভিযান চালিয়ে ১ টি মায়া হরিনের চামড়া ও ১ টি বৈঠা নৌকা উদ্ধার ও পি,ও,আর বন মামলা দায়ের। ৭ জুন হাটহাজারী বিট কাম চেক স্টেশন কতৃক অভিযানে বিপুল পরিমান দরজার চৌকাঠ বোঝাই কাভার্ডভ্যান আটক। ৮ জুন শহর রেঞ্জ কতৃক চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৪৩ টি দরজার পাল্লা বোঝাই কাভার্ডভ্যান আটক। একই দিনে শহর রেঞ্জ এবং জঅই-৭ এর যৌথ অভিযানে হটহাজারী থানাধীন মদুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ জন আসামীসহ ২৩৩ টু:=৩০০.৯০ ঘনফুট সেগুন রদ্দা,গামার ও কড়ই চিড়াই বোঝাই মিনি পিকআপ আটক।

১২ জুন নারায়ণহাট রেঞ্জ কতৃক পাহাড়ী মাটি বোঝাই ডাম্পার গাড়ী আটক। ১৪ জুন হাটহাজারী রেঞ্জ কতৃক লোকালয় হইতে ১ টি দাঁড়াস সাপ উদ্ধার ও বনে অবমুক্ত। একই দিনে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কতৃক অভিযানে ১৬৭ টু:= ১২২.৪৬ ঘনফুট সেগুন গোলকাঠ বোঝাই মিনি কাভার্ডভ্যান আটক। ও শহর রেঞ্জ এবং জঅই-৭ এর যৌথ অভিযানে ২৭৬ টু:=১৩৪.৯৯ ঘনফুট সেগুন রদ্দা ও গামার চিড়াইকাঠ বোঝাই মিনি পিকআপ আটক। ১৬ জুন হাটহাজারী বিট কাম চেক স্টেশন এবং জঅই-৭ এর যৌথ অভিযানে ২ জন আসামীসহ ১৩৭ টু: =১০৪.২৫ ঘনফুট সেগুন ও আকাশমনি চিড়াই কাঠ বোঝাই পিকআপ আটক।

২০ জুন হাটহাজারী রেঞ্জ এবং জঅই-৭ এর যৌথ অভিযানে ৫৫১ টু:=১১১.৭০ ঘনফুট গর্জন চিড়াই কাঠ বোঝাই মাহিন্দ্র গাড়ী আটক। ২২ জুন হাটহাজারী রেঞ্জ কতৃক লোকালয় হইতে ১টি অজগর সাপ উদ্ধার ও বনে অবমুক্ত। ২৬ জুন হাটহাজারী রেঞ্জ কতৃক লোকালয় হইতে ১ টি অজগর সাপ উদ্ধার ও বনে অবমুক্ত। ২৭ জুন শহর রেঞ্জ এবং জঅই-৭ এর যৌথ অভিযানে ৪৩ টু:= ৬০.১৭ ঘনফুট বিবিধ প্রজাতির রদ্দা ও চিড়াইকাঠ বোঝাই টমটম আটক। ২৮ জুন করেরহাট রেঞ্জ কতৃক লোকালয় হইতে ১ টি অজগর সাপ উদ্ধার ও বনে অবমুক্ত। ৩০ জুন নারায়ণহাট রেঞ্জ কতৃক লোকালয় হইতে ১ টি লজ্জাবতী বনর উদ্ধার ও বনে অবমুক্ত।

উল্লেখ্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর সার্বিক দিক নির্দেশনা ও সুযোগ্য নেতৃত্বে ধারাবাহিক ভাবে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। তিনি মাঠপর্যায়ে সকলকে বন, বনভূমি ও বন্যপ্রানী সংরক্ষণে ধারাবাহিক সফলতা ধরে রাখার আহবান জানান এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।