চট্টগ্রাম উত্তর বন বিভাগের পৃথক অভিযানে গত সেপ্টেম্বর মাসে ৫ একর বনভূমি দখলমুক্ত ও ৮ শতাধিক ঘনফুট চোরাই কাঠ আটক
চট্টগ্রাম উত্তর বন বিভাগে গত সেপ্টেম্বর মাসের বিভিন্ন অভিযান ও সাফল্যের মাঝে বন, বনভূমি ও বন্যপ্রানী সংরক্ষণে উল্লেখযোগ্য অর্জন সাধিত হয়েছে। এ সময় ৫ একর বনভূমি দখলমুক্ত ও ৮০৬ ঘনফুট সেগুন ও গামার, গোলকাঠ উদ্ধার করা হয়।
প্রাপ্ত তথ্য মতে গত সেপ্টেম্বর মাসে করেরহাট রেঞ্জ কতৃক এক অভিযানে করেরহাট বন বিটের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে নির্মানাধীন ঘর সম্পূর্ণরুপে ভেঙ্গে দিয়ে ১ একর বনভূমি এবং ৮ সেপ্টেম্বর হাসনাবাদ রেঞ্জ কতৃক তারাঁখো বন বিটের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে রোপিত আম ও লেবু বাগান সম্পূর্ণরুপে উচ্ছেদ পূর্বক ৪ একর বনভূমি দখলমুক্ত করা হয়।
গত ১১ সেপ্টেম্বর রাউজানঢালা বিট কাম চেক স্টেশন এবং রাউজান উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে গহিরা এলাকা হইতে ১০৩ টুকরা=১২৩.৯৫ ঘনফুট সেগুন ও গামার গোলকাঠ জব্দ ও ভ্রাম্যমান আদালতে ১০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করে।
গত ১২ সেপ্টেম্বর হাটহাজারী বিট কাম চেক স্টেশন কতৃক এক অভিযানে ১১০ পিচ =১০৮.২০ ঘনফুট মেহগনি কাঠের দরজার চৌকাঠসহ কাভার্ডভ্যান নং-ঢা:মে:ট: ২২-৫৩২৭ জব্দ করা হয়।
গত ১৩ সেপ্টেম্বর ধুমঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি কর্তৃক এক অভিযানে ৪৯০ টুকরা:=২৮৬.৮০ ঘনফুট কড়ই ও চাম্বল চিড়াইকাঠ বোঝাই মিনি পিকআপ নং-ঢা:মে:ড: ১৪-৫৮৫০ আটক ও বন মামলা দায়ের করা হয়।
গত ১৪ সেপ্টেম্বর হাটহাজারী রেঞ্জ কতৃক অভিযান চালিয়ে লোকালয় হইতে ১ টি অজগর সাপ উদ্ধার ও বনে অবমুক্ত করা হয়।
গত ১৬ সেপ্টেম্বর হাটহাজারী বিট কাম চেক স্টেশন এবং RAB-৭ এর যৌথ অভিযানে মাটিয়া মসজিদ নামক এলাকা হইতে ১৬৯ টুকরা:=২৮.৪৩ ঘনফুট আকাশমনি চিড়াই কাঠ বোঝাই টেম্পু নং-চ:মে:প-০৫-১২৭৮ এবং ২ জন আসামী আটক করা হয়।
গত ২২ সেপ্টেম্বর নারায়ণহাট রেঞ্জ কতৃক দাঁতমারা বন বিটের সংরক্ষিত বনে এক সাঁড়াশি অভিযানে গাছ কাটার সময় হাতে নাতে ১ জন আসামী ও ৮ টুকরা:=১১.৮৮ ঘনফুট গর্জন গোলকাঠ জব্দ করা হয়।
গত ২৩ সেপ্টেম্বর নারায়ণহাট রেঞ্জ কতৃক নারায়ণহাট বন বিটের সংরক্ষিত বনে এক সাঁড়াশি অভিযানে গাছ কাটার সময় হাতে নাতে ৩ জন আসামী ও ২৭ টুকরা:=৪৭.০৬ ঘনফুট আকাশমনি গোলকাঠ জব্দ করা হয়।
গত ২৭ সেপ্টেম্বর হাটহাজারী বিট কাম চেক স্টেশন এবং RAB-৭ এর যৌথ অভিযানে ১২০৭টুকরা:=১৫৫.২৮ ঘনফুট আকাশমনি ও গামার চিড়াই কাঠ বোঝাই পিকআপ গাড়ী ও ২ জন আসামী আটক করা হয় একই দিনে হাটহাজারী বিট কাম চেক স্টেশন এবং RAB-৭ এর যৌথ অভিযানে ৪৮৯ টুকরা :=৪৪.৩২ ঘনফুট আকাশমনি চিড়াই কাঠ বোঝাই টেম্পু নং-চ:মে:প-০৫-০৪৩৯ ও ২ জন আসামী আটক করা হয়।
গত ২৮ সেপ্টেম্বর হাজারিখীল রেঞ্জ কতৃক হাজারিখীল বন্যপ্রানী অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে বন্যপ্রানী শিকারের সময় হাতে নাতে ৩ জন আসামী আটক ও ৫০ কেজি মাংস, ১ টি মোটর সাইকেল,পর্যাপ্ত শিকারের ফাঁদ, দাঁ, ছুরি ইত্যাদি আটক করা হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর সার্বিক দিক নির্দেশনা ও সুযোগ্য নেতৃত্বে ধারাবাহিক ভাবে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। তিনি মাঠপর্যায়ে সকলকে বন, বনভূমি ও বন্যপ্রানী সংরক্ষণে ধারাবাহিক সফলতা ধরে রাখার জন্য আহবান জানিয়েছেন।