মঙ্গলবার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন জনবান্ধব ও স্বচ্ছ রেজিস্টেশন সার্ভিস গড়ার লক্ষ্যে রেজিস্ট্রেশন সার্ভিস সংস্কার ও উন্নয়ন
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন জনবান্ধব ও স্বচ্ছ রেজিস্টেশন সার্ভিস গড়ার লক্ষ্যে রেজিস্ট্রেশন সার্ভিস সংস্কার ও উন্নয়নের ১১ দফা প্রস্তাব আদায়ের জন্য সংস্থাটির মহাসচিব জাহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক শফিউল বারি সাক্ষরিত এক চিঠিতে আগামী মঙ্গলবার নিবন্ধন শাখায় সকল সদস্যকে অবস্থান কর্সুচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
তাদের দাবী বৈষম্যহীন ,জনবান্ধব ও স্বচ্ছ রেজিস্ট্রেশন সার্ভিস গড়ার জন্য বিগত সরকারের অপকর্ম, শোষণ, নির্যাতন গুম খুন ও বিচার বহিবৃত হত্যার দায়ে আইন ও বিচার বিভাগের সচিব ,উপসচিব রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশন শাখার সকল কর্মকর্তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করে রেজিস্ট্রেশন শাখায় রেজিস্ট্রেশন সার্ভিস অফিসারদের পদায়ন করতে হবে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবে বলে চিঠিতে জানানো হয়।