চট্টগ্রাম উত্তর বন বিভাগ কর্তৃক অবৈধভাবে কাঠ পাচারের সময় গর্জন কাঠের চৌকাঠ সহ ট্রাক জব্দ
গতকাল শুক্রবার চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নিজেস্ব সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদ এর নেতৃত্বে টহল দল কর্তৃক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে ট্রাক নং ঢাকা মেট্রো - ট - ২০ - ০৫৪১ যোগে অবৈধভাবে কাঠ পাচারের অপচেষ্টাকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক লালবাগ এলাকা হতে তৈরীকৃত গর্জন কাঠের চৌকাঠ সহ ট্রাকটি জব্দ করা হয়।
অবৈধ গর্জন কাঠের চৌকাঠ এবং ট্রাক ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয়। বন মামলা প্রক্রিয়াধীন।