বুড়িচংয়ে বিএনপি নেতা ডা. রফিকের ত্রাণ বিতরণ 

বুড়িচং প্রতিনিধি
বুড়িচং প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪ ১৪:০৯:১০

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সোমবার কুমিল্লার বুড়িচং সোনার বাংলা কলেজ, ভরাসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, বুড়িচং ও নানুয়া বাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। 

কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিনের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রখ্যাত সার্জন ডা. জাহাঙ্গীর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান, ছাত্রদল নেতা ডা: মঞ্জুর, ডা. ইমরান, ডা. পিয়াস হাসান , ডা. এরশাদ, ডা. রুদ্র এবং বুড়িচং উপজেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।