মোঃ আমিনুর রহমান আহবায়ক নাজমুল হক টিটো সদস্য সচিব

জাতীয়তাবাদী ফোরাম মনিরামপুর, যশোরের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬ ২০:৩৭:০০

জাতীয়তাবাদী ফোরাম মনিরামপুর, যশোরের ১০১ সদস্য বিশিষ্ট কমিটির জনাব মোঃ আমিনুর রহমান আহবায়ক জনাব নাজমুল হক টিটো সদস্য সচিব।

গত ১২ ফেব্রুয়ারী,২০২৬ প্রবীণ হিতৈষী সংঘের অডিটোরিয়াম, আগারগাঁও, ঢাকায় এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মনিরামপুর, যশোরের জাতীয়তাবাদী আদর্শের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভায়  "জাতীয়তাবাদী ফোরাম মনিরামপুর, ঢাকা" নামে এক নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। 

সভায় বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় কমিটির  আহবায়ক ও সরকারী কর্মচারী দাবী বাস্তবায়ন ঐক্য পরিষদের সমন্বয়ক জনাব মোঃ আমিনুর রহমানকে আহবায়ক এবং সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও মনিরামপুর সমিতির নির্বাচিত নির্বাহী সদস্য জনাব মোঃ নাজমুল হক টিটোকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে ৫ জন উপদেষ্টা রাখা হয়।

জাতীয়তাবাদী ফোরাম মনিরামপুর, ঢাকার জনাব মোঃ আমিনুর রহমানকে আহবায়ক  এবং জনাব মোঃ নাজমুল হক টিটোকে সদস্য সচিব হিসেবে মনোনীত করায় ঢাকাস্থ মনিরামপুরের জাতীয়তাবাদী আদর্শের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোন কর্মকান্ডে একতাবদ্ধবাবে এগিয়ে নেয়ার জন্য দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার অঙ্গিকার ব্যক্ত করেন।