সাদমান-জয়ের ব্যাটে দেড়শ পেরুল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫ ১৩:২৬:৩৭

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন):
আয়ারল‌্যান্ড: ২৮৬/১০ (প্রথম ইনিংস)

বাংলাদেশ: ১৫১/০ (প্রথম ইনিংস)

সাদমান-জয়ের ব্যাটে দেড়শ পেরুল বাংলাদেশ
আয়ারল্যান্ডের করা ২৮৬ রানের জবাবে বাংলাদেশ দারুণ সূচনা করেছে। বিনা উইকেটে তারা দেড়শ রান পার করেছে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ও জয় সমানতালে ব্যাটিং করছেন। ৯টি চার ও ১ ছক্কায় সাদমান ৭৪ ও ৮টি চার ও ১ ছক্কায় জয়ও অপরাজিত আছেন ৭৪ রানে। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ১৩৫ রানে।

সাদমান-জয়ের জোড়া ফিফটিতে শতরান পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের করা ২৮৬ রানের জবাবে বাংলাদেশ দারুণ সূচনা করেছে। ২৪ ওভারে বিনা উইকেটে ১০৮ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ও জয় দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। সাদমান ৮ চার ও ১ ছক্কায় ৫৮ এবং জয় ৭ চার ও ১ ছক্কায় ৫০ রানে ব্যাট করছেন। আয়ারল্যান্ডের চেয়ে বাংলাদেশ পিছিয়ে আছে ১৭৭ রানে।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই আয়ারল্যান্ডকে ২৮৬ রানে অলআউট করে বাংলাদেশ। জবাব দিতে নেমে দারুণ সূচনা পেয়েছে স্বাগতিকরা। ১৪ ওভারে বিনা উইকেটে ৫৮ রান সংগ্রহ করেছে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দেখে-শুনে ব্যাট করছেন। জয় ৪টি চার ও ১ ছক্কায় ২৯ এবং সাদমান ৩টি চার ও ১ ছক্কায় সমান রানে ব্যাট করছেন।

অনায়েস ব‌্যাটিংয়ে ভালো শুরু বাংলাদেশের
শুরুটা করেছিলেন মাহমুদুল হাসান জয়। ক্রিজে গিয়েই স্বদর্পে ব‌্যাট চালান। বাউন্ডারি পেয়ে যান অনায়েসে। সেই যাত্রায় তাকে সঙ্গ দেওয়া সাদমান ইসলাম যোগ দেন একটু পর। থিতু হওয়ার পর বাঁহাতি ব‌্যাটসম‌্যানও আগ্রাসন দেখান। ইনিংসের একমাত্র ছক্কাটি এসেছে তার ব‌্যাট থেকে। দুজনের দারুণ ব‌্যাটিংয়ে প্রথম ইনিংসে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। ১০ ওভারে ৪৬ রান তুলেছে কোনো উইকেট না হারিয়ে। 

১৪ বলে ২ উইকেট নিয়ে আয়ারল‌্যান্ডকে গুটিয়ে দিল বাংলাদেশ

১৪ বল, ১৬ রান। দ্বিতীয় দিনের শুরুতে আয়ারল‌্যান্ডের ইনিংস টিকল কেবল ১৪ বল। দুইটি চার, একটি ছক্কা ও একটি ডাবলসে তারা যোগ করতে পারল ১৬ রান। ২৭০ রানে দিন শুরু করে হাতে ২ উইকেট নিয়ে ২৮৬ রানে এসে থামল আইরিশদের ইনিংস। তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ সাত সকালে ১টি করে উইকেট নেন। 

টস জিতে ব‌্যাটিং করতে নেমে আগের দিন ৮ উইকেটে ২৭০ রান করেছিল আয়ারল‌্যান্ড। আজ ১৪ বলেই থেমে যায় তাদের লড়াই। মিরাজ ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার। তাইজুল, হাসান মাহমুদ, হাসান মুরাদ পেয়েছেন ২টি করে উইকেট। নাহিদ রানার শিকার ১টি।  ১০ মিনিটের বিরতিতে বাংলাদেশের ব‌্যাটিং ইনিংস শুরু হবে। 

কতদূর যাবে আয়ারল‌্যান্ড?

টস জিতে ব‌্যাটিং করতে নেমে আয়ারল‌্যান্ড সিলেট টেস্টের প্রথম দিন ৮ উইকেটে ২৭০ রান করেছে। আজ দ্বিতীয় দিন শেষ ২ উইকেট হাতে রেখে কতদূর যাবে অতিথিরা? 

২১ রানে অপরাজিত থেকে দিন শুরু করেছেন ব‌্যারি ম‌্যাকার্থি। তার সঙ্গে নেমেছেন ম্যাথু হামফ্রিজ। শেষে আসবেন ক্রেইগ ইয়ং। এই উইকেটে আয়ারল‌্যান্ড নিশ্চিতভাবেই তিনশ রান পেতে চাইবে। এই পুঁজি হলে ম‌্যাচে প্রতিদ্বন্দ্বীতা করতে পারবে তারা। ৫ ক‌্যাচ মিসে হতাশার দিন বাংলাদেশের

সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তারা প্রত‌্যেকেই এক বিন্দুতে মিলিত আছেন। প্রত‌্যেকেই গতকাল প্রথম দিন ক‌্যাচ ছেড়েছেন। আয়ারল‌্যান্ডকে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ স্কোর দিতে বাংলাদেশের ফিল্ডাররা সহায়তা করেছে বেশ। তারপরও বোলারদের নৈপূণ‌্যে ৮ উইকেট তুলে নিতে পেরেছে দল।