জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: জানুয়ারী ৪, ২০২৬ ১৯:৩৮:৩৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব ) কেন্দ্রীয় কমিটি। রবিবার (০৪ জানুয়ারি) বিকেল তিনটায় রাজধানী শেরেবাংলা নগরে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হয় ।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডাঃ মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি ডাঃ আবুল কেনান, অধ্যাপক ডাঃ মোস্তাক রহিম স্বপন, ডাঃ বজলুল গনি ভূঁইয়া, বিএনপি'র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাঁকন, সহ-সভাপতি ডাঃ মাসুদ আক্তার জিতু, সহ-সভাপতি ডাঃ রুস্তম আলী মধু, ডাঃ শেখ ফরিদ, ডাঃ শহিদুল ইসলাম বাবুল, ডাঃ শহিদুল ইসলাম শহীদ, ডাঃ মাসুদ আহমেদ,  ডাঃ মনোয়ারুল কাদির বিটু, ডাঃ জাফর ইকবাল, ডা,নিয়াজ শহীদ রানা, ডাঃ রাহাত, অধ্যাপক ডাঃ মাহমুদুর রহমান মিহি, ডাঃ রেহান উদ্দিন, ডাঃ সায়েম মনোয়ার, ডাঃ সাজিদ ইমতিয়াজ, ডাঃ আমিরুল ইসলাম পাভেল, ডাঃ বসির আহমেদ, ডাঃ শাহনেওয়াজ, ডাঃ কাঞ্চন, ডাঃ মুন্না, ডাঃ লাবিব, ডাঃ আবু হেনা মোস্তফা, ডাঃ হারুন উর রশীদ রাকিব, ডাঃ আশিকসহ ড্যাবের কেন্দ্রীয় কমিটির অসংখ্য চিকিৎসক বৃন্দ।