বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির বর্তমান পরিস্থিতি ও অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন
মঙ্গলবার (০৪ মার্চ) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি। তারা বর্তমান পরিস্থিতি ও অবস্থান নিয়ে সংবাদ সম্মেলনটি করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সোসাইটির সভাপতি সহযোগী অধ্যাপক ডা.ওয়াকিল আহম্মেদ তিনি বলেন, ৫ই আগষ্ট ২০২৪-এ বাংলাদেশের জনগন অভূতপূর্ব গণঅভ্যুথানের মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন ঘটায় দেশে গণতান্ত্রিক পত সুগম হয়।এই পরিবর্তনের ধারাবাহিকতায় আমরা আপনাদের সামনে এসেছি দেশের বৃহৎ পেশাজীবী চিকিৎসক সংগঠন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি সম্পর্কে কিছু বলার জন্য।
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি ১৯৭৯ সালে গঠিত হওয়ার পর থেকে ঐতিহাসিক পরিক্রমায় একটি মর্যাদাপূর্ন পেশাজীবী সংগঠন হিসেবে পরিচিত লাভ করে।এই সংগঠনটি অর্থোপেডিক চিকিৎসা সেবার পাশা পাশি অগ্রনী ভুমিকা রাখেন, পাশাপাশি চিকিৎসকদের দেশ বিদেশে উন্নত প্রশিক্ষন,বৈজ্ঞানিক কর্মশালা, জাতীয় জনকল্যানমূলক কাজ করে আসছিল।কিন্তু বিগত ফ্যাসিবাদি শাসনামলে এই সংগঠনটিকেও কুক্ষিগত করে রেখেছিল ফ্যাসিবাদের দোসররা।জুলাই-আগষ্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সোসাইটির পূর্ববর্তী কমিটির সম্মিলিত পদত্যাগে একটি প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয় যার ফলে সোসাইটির কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে।এমন সময় কিছুদিন পূর্বে কিছু সংখ্যক চিকিৎসক নিয়ে একটি মহল কমিটি ঘোষনা করেন।
সেই কমিটি দেশের সমগ্র অর্থোপেডিক সমাজ তৎক্ষনাৎ প্রত্যাখান করেন এবং সাথে সাথেই এই কর্মকান্ডের কারণে উদ্ভভূত পরিস্থিতিতে সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে নিটোর পরিচালক এর অফিস কক্ষে উভয় কমিটির সদস্যের উপস্থিতিতে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সকল কার্যক্রম স্থগিত করা হয় যার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। যদিও সিংহভাগ অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ ওয়াকিল-ডা.বিপ্লব-ডা.রবি পরিষদের সাথে ছিলেন।তবু বৃহত্তর স্বার্থে আমরা এতে সম্মত হয়।কিন্তু এখন দেখা যাচ্ছে, ঐ খুদ্র গোষ্ঠি পুনরায় আলাপ আলোচনার তোয়াক্কা না করে এবং ওয়াদা বড়খেলাপ করে একটি পরিবর্তিত ও অগ্রহনযোগ্য কমিটি ঘোষনা করে যেখানে ফ্যাসীবাদী চক্র ও একটি গোষ্ঠির সম্পৃক্ততা ও সংখ্যাগরিষ্ঠতা স্পষ্ট।
পরবর্তীতে আরও জানা যায় যে, অনেক চিৎিসককে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, কাউকে কাউকে না জানিয়ে এবং কারো কারো মতামতের কোন তোয়াক্কা না করেই।আমরা অর্থোপেডিক চিকিৎসক সমাজের বৃহত্তর অংশের পক্ষ থেকে এই অগনতান্ত্রিক ও বিভ্রান্তিকর কমিটিকে ঘৃনাভরে প্রত্যাখান করছি।একই সাথে ডা.ওয়াকিলÑডা.বিপ্লব-ডা.রবির নেতৃত্বে ১৫৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করছি।