মোটা অংকের লেনদেনের অভিযোগ
উল্লাপাড়া’র যুবলীগের সহ-সভাপতিকে কৃষকদলের সভাপতি হিসেবে নিয়োগ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ৫ নং মোহনপুর ইউনিয়নের কৃষকদলের সভাপতির পদ কিনেছেন একই ইউনিয়নের দহকুলা গ্রামের ব্যবসায়ী ইসরাফিল। তিনি বিগত পতিত আওয়ামী সরকারের আমলে মোহনপুর ইউনিয়ন শাখার যুবলীগের সিনিয়র সহ সভাপতি ছিলেন।
গত ডিসেম্বর ১০ তারিখে মোহনপুর ইউনিয়ন বি এনপি সভাপতি মনিরুজ্জামান মনিকে মোটা অংকের টাকার বিনিময়ে ইসরাফিল মোহনপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতির পদ কিনে নেন। এতে করে স্থানীয় বিএনপি'র নেতাকর্মীদের মাঝে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উক্ত কমিটিকে মোহনপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ছানা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে।