অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের সেমিনার
গতকাল ১৩ জুলাই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়, খুলনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চল ও খুলনা অঞ্চলের ১০০ জন মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দীপক কুমার রায়, অতিরিক্ত পরিচালক, যশোর অঞ্চল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , যশোর ।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কি নোট উপস্থাপন তানভীর আহমেদ. সহকারী অধ্যাপক পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ. যশোর বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক খুলনা অঞ্চলের কৃষিবিদ মোহন কুমার ঘোষ।
প্রকল্পের কার্যক্রম উপস্থাপনা করেন। ইফনাফ. ডিএই. খামারবাড়ি ঢাকা ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী। এবং প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন তিনি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত মাঠ পর্যায়ে কর্মকর্তা গন প্রকল্পের কার্যক্রম সংক্রান্ত তাদের মতামত প্রদান করেন। উক্ত সেমিনার সভাপতি প্রকল্প পরিচালক কে ধন্যবাদ জানিয়ে এবং সেমিনার অংশ গ্রহণ করা খুলনা অঞ্চলের সকল কে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।