প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৯ জুন দৈনিক আজকের সংবাদ পত্রিকায় “গণপূর্ত আজিমপুরস্থ নির্বাহী প্রকৌশলীর দপ্তরে চলছে পিপিআর বিধিমালা অমান্য করে ঘুষ বাণিজ্য” শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছে আজিমপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ইলিয়াস আহম্মেদ।
এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, অভিযোগকারী মেসার্স এম এ আলী এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী পল্টন দাশের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত সংবাদটি সঠিক নয়। কারণ ঐ ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক পল্টন দাশ নয়। সে নিজেই চাতুরতার আশ্রয় নিয়ে দীর্ঘদিন অন্যের লাইসেন্স ব্যবহার করে আসছিল।
পল্টন দাশ বিগত ২০১৯-২০ অর্থবছরে উক্ত ঠিকাদারী লাইসেন্স ব্যবহার ইজিপির মাধ্যমে ১৬ ফেব্রুয়ারী ২০২০ সালে ৪৫৪ নং মেরামতের কাজটি পায়। আজিমপুর ডিভিশনের পিলখানা গণপূর্ত উপ বিভাগ, ঢাকা-কাজটির আংশিক সম্পন্ন করে। অনৈতিক ভাবে সম্পুর্ণ বিল দাবি করলে সংশ্লিষ্ট উপ বিভাগীয় প্রকৌশলীর দপ্তর থেকে যাচাই করে প্রকৃত সম্পাদিত কাজের বিল প্রদান করা হয়।
অভীযোগকারী জামানতের টাকাও উত্তোলন করে। বর্তমানে এই ডিভিশনে তার কোন দেনা-পাওনা নেই। পল্টন দাশ বিভিন্ন মাধ্যমে উক্ত ডিভিশনে বিপুল পরিমান চাঁদা দাবি করে আসছে। তিনি চাঁদা নেওয়ার জন্য মনগড়া ও অসত্য তথ্য দিয়ে গণমাধ্যমেকে বিভ্রান্ত করছে। যারফলে, আজিমপুর ডিভিশনের সরকারি কাজ নানাভাবে ব্যহত হচ্ছে। এবিষয়ে নির্বাহী প্রকৌশলী আজিমপুর ইলিয়াস আহম্মেদ নিজে বাদী হয়ে লালবাগ থানায় একটি সাধারন ডায়রী করেন। যার নম্বর -০৯, তারিখ০৯/০৬/২২। প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন হওয়ায় তিনি এর প্রতিবাদ জানিয়েছেন।