ডিএইর ঢাকা অঞ্চলের পিডি দুনীতির বরপুত্র ফ্যাসিস্ট কাইয়ুম গিলে খাচ্ছে প্রকল্পের সিংহভাগ অর্থ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পিডি মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার নেতৃত্বে লাগামহীন দুনীতি কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পের আওতায় সকল উন্নয়ন মুলক কর্মকাণ্ড। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সম্প্রতি একাধিক দুনীতির আসক্ত প্রকল্প পরিচালক পরিবর্তনের তালিকা কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ করার পরিপেক্ষিতে বেশ কিছু পিডি পরিবর্তন হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েগেছেন ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার।
সুত্রে যানা জায়, ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প আওতাভুক্ত প্রশিক্ষণের বিপরীতে কাগজে কলমে বরাদ্দ দিলেও বাস্তবে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষক দের কোন অর্থ প্রদান না,করে সমূদয় টাকা আত্মসাৎ করছেন পিডি নিজেই। কৃষি পন্যসামগ্রিই (যন্ত্রাংশ) কেনা কাটার নামে চলছে হরিলুট। প্রশিক্ষণ কর্মসূচি নামে লুট করছেন সরকারের বরাদ্ধকৃত সিংহ ভাগ টাকা বলে একাধিক কর্মকর্তারা আজকের সংবাদ কে জানান। তারা আরও জানান, ঢাকা অঞ্চলের বিভিন্ন জেলায় (যেমন কিশোরগঞ্জ ও নিকলী) ২০২৬-২০২৭ অর্থবছরে আধুনিক, লাভজনক ও টেকসই কৃষি উৎপাদন এবং বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল নাম মাত্র। কয়েকজন কৃষক নিয়ে তাদেরকে প্রশিক্ষণ ভাতা প্রদান না করে শুধু মাত্র এক পেকেট খাবার ধরিয়ে দেন প্রকল্প পরিচালক ও তাঁর সাংঙ্গ পাংঙ্গরা। একই ভাবে প্রকল্পের আওতায় বিভিন্ন জেলায় প্রশিক্ষণের বিপরীতে অর্থ বরাদ্দের বিপরীতে লুটপাটের মহোৎসব চালাচ্ছেন মহা ঘুষখোর দুর্নীতি পরায়ন লীগের সুবিধাভোগী পিডি আবদুল কাইয়ুম মজুমদার।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তারা আজকের সংবাদ কে জানান বিভিন্ন উপজেলার বরাদ্ধ প্রদান করে, উপজেলা কৃষি কর্মকর্তা দের কে বরাদ্দ কৃত টাকা পুনরায় ফেরত নিতে চাপ প্রয়োগ করে সেই বরাদ্ধ কৃত টাকা ফেরত নিয়ে নেন পিডি কাইয়ুম মজুমদার। অফিসে মালামাল ক্রয়ে সংক্রান্ত কারচুপি করে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ টাকা। আনুষ্ঠানিক খাতে কেনা কাটার নামে ডিপিপির বাইরে নিয়ম বহির্ভূত ভাবে অতিরিক্ত খরচের মাঝে ভুয়া বিল ভাউচার বানিয়ে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ বলে তাঁরা আরও জানান। দুর্নীতির মাস্টারমাইন্ড প্রকল্পের অর্থ লুটকারী নেতৃত্ব দিচ্ছেন প্রতক্ষ মদর্দে এই প্রকল্পের প্রকল্প পরিচালক লীগের সুবিধাভোগী ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার।
কৃষি সহায়তা নামে কৃষকদের মাঝে সার, অতি নিম্নমানের বীজ ও আধুনিক কৃষি উপকরণ বিতরণ বিতরণে ব্যপক দুনীতির আশ্রয় নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানের কাজ চলছে ধীরগতিতে শুধু মাত্র পিডির আর্থিক দুনীতি কারণে মুখ দেখছেনা,প্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ড। সংশ্লিষ্ট দুর্নীতি ও অনিয়মের তথ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি, ঢাকা) এবং এর আওতাধীন বিভিন্ন প্রকল্পে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভিন্ন সময়ে পদক্ষেপের নেওয়া হলেও এখনো বহাল তবিয়তে আছেন পিডি মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার।
বিগত সময়ে কেন্দ্রীয় প্যাকিং হাউজ প্রকল্প দুর্নীতি: ঢাকার শ্যামপুরে অবস্থিত কেন্দ্রীয় প্যাকিং হাউজ ল্যাবরেটরি আধুনিকায়ন প্রকল্পে (১৫৮ কোটি টাকার প্রকল্প) কাজ শুরুর আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনিয়ম করে প্রায় ১৬ কোটি টাকা অগ্রিম ছাড় করার প্রমাণ পেয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের হওয়ার পুর্বে সেই পিডিকে সরানো হয়েছিল। কৃষিযন্ত্র বিতরণ ও অনিয়ম: কৃষি যান্ত্রিকীকরণসহ প্রায় ৪০ হাজার কৃষিযন্ত্র বিতরণ ও প্রকল্প কার্যক্রমে অনিয়মের অভিযোগের ভিত্তিতে খামারবাড়িতে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে, এবং প্রায় ১৭ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে সাবেক মহা পরিচালক বেনজির আলমের পেনশনভোগী থেকে বঞ্চিত হয়। টেন্ডার ও সিন্ডিকেট সংক্রান্ত জটিলতা ই-টেন্ডার প্রদান নিয়ে ঠিকাদার কর্তৃক প্রকল্প পরিচালককে হুমকি ও লাঞ্ছিত করার ভিডিও সম্প্রতি আলোচিত হয়েছে। এছাড়া ভুয়া বিল-ভাউচার এবং প্রণোদনার অর্থ আত্মসাতের মাস্টার মাইন্ড ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পিডি মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদারের নেতৃত্বে কমিশন বানিজ্য চলছে চরম ভাবে।
ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ১ দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণের বিপরীতে কিশোরগঞ্জে ২০২৬-২০২৭ অর্থবছরে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক, লাভজনক ও টেকসই কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জ সদর-এর প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণের বিপরীতে ভুয়া বিল ভাওছার বানিয়ে হাতিয়ে নেন বিপুল পরিমাণ অর্থ বলে সুত্রে আরও জানা জায়।
প্রকল্পের আওতায় যে সকল কার্যক্রম “বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদন”। বর্তমান কৃষিকে শুধু খাদ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিক ও রপ্তানিমুখী কৃষিতে রূপান্তরের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখাই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য হলেও পিডি ব্যপক আর্থিক উন্নয়ন হয়েছে।
প্রকল্পের কর্যক্রমের প্রশিক্ষণে বাণিজ্যিকভাবে লাভজনক ও সম্ভাবনাময় ফসল নির্বাচন, উন্নত জাত ও মানসম্মত বীজ ব্যবহার, আধুনিক উৎপাদন প্রযুক্তি, সুষম সার ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় দমন, নিরাপদ ও মানসম্মত কৃষি উৎপাদন, ফসল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাজারজাতকরণ বিষয় ডিপিপি তে উল্লেখ ও সরকারের কৃষি মন্ত্রণালয়ের উদ্দেশ্য থাকলেও তা বেহেস্তে গেছে শুরু মাত্র পিডির আর্থিক দুনীতি কারণে। প্রকল্পের আওতায় রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের ক্ষেত্রে নিরাপদ খাদ্য, পণ্যের গুণগত মান, অবশিষ্টাংশমুক্ত উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণের গুরুত্বের বিষয় বেহাল অবস্থায় এখন পিডির আর্থিক অনিয়মের কারণে।
প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের প্রচলিত কৃষির পাশাপাশি চাহিদাভিত্তিক, বাণিজ্যিক ও রপ্তানিমুখী ফসল উৎপাদনে উৎসাহিত করা হয়। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা ও কৃষকের আয় বৃদ্ধি, নিরাপদ কৃষিপণ্য উৎপাদন এবং কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উল্লেখ থাকলেও পিডি র দুনীতি কারণে আলোর মুখ দেখেনি আজও পর্যন্ত। উল্লেখীত অভিযোগের বিষয়ে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প পিডি মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদারের মোবাইলে ফোন দিয়ে জানতে চাইলে তিনি আজকের সংবাদ কে জানান তাঁর প্রকল্পের বিষয়ে মতামত নেওয়ার জন্য তাঁর অফিসে আসতে হবে।