এলজিইডিতে প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের নেতৃত্বে বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
গত ৫ সেপ্টেম্বর শনিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রম, বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার এবং শৃংখলা প্রশাসনিক বিষয় নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এলজিইডির সদর দপ্তরে। উক্ত শনিবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সু- যোগ্য প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।
কর্মশালায় এলজিইডির আওতায় চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে করণীয় এবং সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় উঠে এসেছে উন্নয়ন মুলক কাজের গতিশীলতা বৃদ্ধি করা।
এলজিইডির অধিনে সকল প্রকল্পের আওতায় উন্নয়ন কর্মকাণ্ড সচ্ছ জবাবদিহি মুলুক সহ, দিক নির্দেশনা প্রদান করেন প্রধান প্রকৌশলী বেলাল হোসেন।
একই সঙ্গে উন্নয়ন প্রকল্পসমূহের গুণগত মান নিশ্চিতকরণ, কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন এবং সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় এলজিইডিতে কর্মরত সকল অতিরিক্ত প্রধান প্রকৌশলী,তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ,সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভাগীয়/অঞ্চল প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট প্রকৌশলীরা উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।