নতুন ভোটারের কাছে ‘ধানের শীষের জন্য ভোট চাইতে’ ছাত্র দলের প্রতি আহ্বান তারেক রহমানের
নতুন ভোটারের কাছে ‘ধানের শীষের জন্য ভোট চাইতে’ ছাত্র দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। রোববার বিকালে শাহবাগে ছাত্র সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই নেতা-কর্মীদের প্রতি এই নির্দেশনা দেন।
তিনি বলেন, ‘‘এই সমাবেশে ছাত্র দলের নেতা-কর্মী এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনের মাধ্যমে সারাদেশে সকল শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে আজ আমার একটি আহ্বান থাকবে…. সামনে উপস্থিতি শিক্ষার্থী ভাই-বোনেরা মন দিয়ে শোনো কি আহবান আমি জানাতে চাই। তারপরে আমার এই আহবানের কথা ছড়িয়ে দাও সমগ্র বাংলাদেশে ছড়িয়ে চেটিয়ে থাকা সকল শিক্ষার্থী, আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে, যারা নতুন ভোটার তাদের সকলের কাছে। পারবে ছড়িয়ে দিতে আমার আহবান?”
মন দিয়ে শোনো প্রথমবার আমি তোমাদেরকে সেই আহবানের কথা বলবো তারপরে তোমরাও বলবে। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।” তারেক রহমান বলেন, ‘‘ আসো আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই. ভবিষ্যৎ বাংলাদেশ, শহীদের কাঙ্খিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন, নিজেদেরকে নিজেদেরকে যোগ্য করার জন্য যা যা প্রয়োজন তোমরা তা সকলে গ্রহণ করবে… এই হোক আজকের প্রতিজ্ঞা।” ‘‘আজকের প্রতিজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।”
তারেক রহমান বলেন, ‘‘ দেশের প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় চার কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।
আসন্ন জাতীয় নির্বাচন সামনে এবং এই জাতীয় আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুন:প্রতিষ্ঠার এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত দেড় দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত সাড়ে তিন কোটি ভোটার সহ আমি সবার সমর্থন এবং সহযোগিতা চাই।”
শাহবাগ চত্বরে বিকালে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে এই ছাত্র সমাবেশ হয়। বিকাল ৩টা ২০ মিনিটে প্রথমে পবিত্র কোরআর তেলোয়াতের পরপরই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই সমাবেশের কার্য্ক্রম শুরু হয়।
শাহবাগ চত্বর এবং তার দুই পাশে সড়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সড়কে নেতা-কর্মীর উপস্থিতিতে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।
তারেক রহমান বলেন, শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন, কর্মসংস্থান ভিত্তিক শিক্ষা, যোগ্য নেতৃত্ব হিসেবে নিজেকে গড়ে তোলা, ইংরেজিসহ বিভিন্ন ভাষা শিক্ষা, ই-কমার্স, আউটসোর্সিং, উচ্চ শিক্ষায় মেধাবী প্রজন্ম গড়ে তোলা, বিদেশে কর্মসংস্থানের সুযোগসহ বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘ সারাদেশের শিক্ষার্থী জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী এবং তরুণ প্রজম্যের ভাই বোনেরা তোমাদের এই সমাবেশে এবং তোমাদের মাধ্যমে সারাদেশের শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের সামনে বিএনপির গৃহীত কয়টি প্ল্যান প্রোগ্রাম তুলে ধরার অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে। কি সেই উদ্দেশ্য, কি সেই লক্ষ্য?”
‘‘ সেটি হল আমাদের প্রত্যেকেরই মা রয়েছে। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে" ছাত্র দলের সভাপতি রাকিবু্ল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আবু আফসার মো. ইয়াহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদব শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
সমাবেশে ছাত্র দলের সাবেক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, আকরামুল হাসান, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল ও রাশেদ ইকবাল খান, শহিদুল ইসলাম নয়ন, মিয়া মোহাম্মদ রাসেল, সোহেল সরদার প্রমুখ।