১০ ফেব্রুয়ারী থেকে দেশব্যাপী চলছে অ্যাক্রোবেটিক প্রদর্শনী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে ১০ফেব্রুয়ারী থেকে দেশব্যাপী আরম্ভ হয়েছে "অ্যাক্রোবেটিক প্রদর্শনী ২০২৫।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে ১০ ফেব্রুয়ারী থেকে দেশব্যাপী আরম্ভ হয়েছে "অ্যাক্রোবেটিক প্রদর্শনী ২০২৫।
১০ ফেব্রুয়ারী রোজ সোমবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে উক্ত প্রদর্শনী শুরু হয়ে ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার খুলনা চক্রাখালী হাইস্কুল মাঠ ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ১২ ফেব্রুয়ারী বুধবার বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এবং ১৫ ফেব্রুয়ারী রোজ শনিবার ভোলা ও বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রদর্শনী চলবে।
সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। প্রতিটি অ্যাক্রোবেটিক প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন নিজ নিজ জেলা শিল্পকলা একাডেমি।