সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টে অবৈধ মেহগনি কাঠের গাড়ি আটক

সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টের নিয়মিত টহল কালীন সময়ে আজ মঙ্গলবার আনুমানিক সময় রাত ১.৩০ ঘটিকায়  গাড়ীসহ মেহগনি কাঠ ও বল্লী আটক করা হয়।

সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টে অবৈধ মেহগনি কাঠের গাড়ি আটক

সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টের নিয়মিত টহল কালীন সময়ে আজ মঙ্গলবার আনুমানিক সময় রাত ১.৩০ ঘটিকায়  গাড়ীসহ মেহগনি কাঠ ও বল্লী আটক করা হয়। যা বর্তমানে বাজার মুল‍্য আনুমানিক তিন লাখ টাকা। জানা যায় অবৈধ গাছের গাড়িটি ঢাকা থেকে কুমিল্লা   যাচ্ছিল ত্রিপল দিয়ে গাড়িটি সন্দেহ হলে সংকেত দেয় এবং সার্চ করা হয়। সার্চ করলে অবৈধ কাঠ পাওয়া যায় কাঠের পক্ষে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে জানা যায়।

জব্দকৃত গাড়ি এবং  অবৈধ কাঠ সোনারগাঁও বন বিভাগ অফিস হেফাজতে নিয়ে আসে। সোনারগাঁও স্টেশনের স্টেশন কর্মকর্তা  আব্দুল মুমিন জানান সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন সময় গাড়ীটি সন্দেহ হলে সার্চ করা হয় এবং কাঠের বৈধ কাগজপত্র চাওয়া হলে কোন প্রকার বন বিভাগের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বিধায় গাড়ি সহ অবৈধ কাঠ আটক করা হয় ।

আটককৃত ট্রাক নাম্বার ঢাকা মেট্রো ট ১৮-৩৭১৭ নারায়ণগঞ্জ বন আদালতে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান।