সেক্রেটারি সার্ভিস অ্যাসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী
আজ শনিবার বিকেল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সেক্রেটারি সার্ভিস অ্যাসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বিকেল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সেক্রেটারি সার্ভিস অ্যাসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এ এস এম সালেহ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল খালেক।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারি অ্যাসোসিয়েশনের সদস্য সিনিয়র সহকারী সচিব নজরুল ইসলাম, উপসচিব জনাব জাহিদা খাতুন, সরকারি সচিব জনাব হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব কামাল হোসেন, সহকারী সচিব ও অ্যাসোসিয়েশনের সদস্য সচিব জনাব শফিউদ্দিন শেখ প্রমুখ।