সাতক্ষীরা সদর আসনে মো. আফসার আলীকে প্রার্থী হিসেবে দেখতে চায় এলাকাবাসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মো: আফসার আলীকে সাতক্ষীরা-২ (সদর) আসনের প্রার্থী হিসেবে দেখতে চায় এলাকাবাসী।

সাতক্ষীরা সদর আসনে মো. আফসার আলীকে প্রার্থী হিসেবে দেখতে চায় এলাকাবাসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মো: আফসার আলীকে সাতক্ষীরা-২ (সদর) আসনের প্রার্থী হিসেবে দেখতে চায় এলাকাবাসী। বিশিষ্ঠ সমাজসেবক মো: আফসার আলী ফ্যালকন হোমস লিমিটিড, লিংক টেক আইটি লিমিটেড, সরকারী কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতি লিমিটেড, গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েল ফেয়ার এসোসিয়েশন হাউজিং সোসাইটি লি:-এর চেয়ারম্যান এবং এএসএম ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক।

সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মরহুম আব্দুল বারী মল্লিকের মেজ ছেলে মো: আফসার আলী কর্মস্থল ঢাকায় থাকার সুবাদে সেখানে অবস্থান করেন। তিনি শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজ, ভোমরা ইউনিয়ন পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়, চৌবাড়িয়া মরহুম আব্দুল বারী মল্লিক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বৈচনা রোকেয়া খাতুন চ্যারিটি ডায়াবেটিক সেন্টারের প্রতিষ্ঠাতা এবং সভাপতি।

এছাড়াও ভোমরা ইউনিয়ন দাখিল মাদ্রাসার ফাউন্ডার ও সদস্য, বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন, ঢাকার প্রধান উপদেষ্ঠা এবং ডিপ্লোমা ইন স্টুডেন্ট ফেড়ারেশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা, চৌবাড়িয়া জান্নতুল ফেরদৌস জামে মসজিদের প্রতিষ্ঠাতা এবং স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন, ঢাকার প্রধান উপদেষ্টা। এছাড়াও অসংখ্য সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন এই কর্মবীর।

তিনি বর্তমানে ভারত-বাংলাদেশ চেম্বারের সদস্য এবং রাজস্ব সংক্রান্ত স্টান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাতক্ষীরা-২ আসনকে দেশের মডেল হিসেবে গড়ে তোলা, ভোমরা স্থল বন্দরসহ জেলা শহরকে অত্যাধুনিক করার লক্ষে এবং রাস্তা-ঘাট ও অবকাঠামো উন্নয়নের লক্ষে পৃথকভাবে উন্নয়ন প্রকল্প নেয়া, শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিশেষ ব্যবস্থা নেয়া, সাতক্ষীরায় বিমানবন্দর স্থাপন, মহিলা স্টেডিয়াম, সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালু করা, সাতক্ষীরা সরকারী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরকরণের প্রক্রিয়া সর্বোপরি সাতক্ষীরা জেলার উন্নয়নে ‘সাতক্ষীরা উন্নয়ন কর্তৃপক্ষ’সহ নানামুখী উন্নয়ন প্রকল্প নেয়ার মাধ্যমে সাতক্ষীরাকে উন্নত আধুনিক সাতক্ষীরায় পরিণত করতে এলাকাবাসী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে সাতক্ষীরা-২ সদর আসন থেকে প্রার্থী হিসেবে দেখতে চায়।