শিশুদের মাঝে খুঁজতে হবে নতুন বাংলাদেশের ঠিকানা- গয়েশ্বর চন্দ্র রায়

শিশুদের মাঝে খুঁজতে হবে নতুন বাংলাদেশের ঠিকানা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শিশুদের মাঝে খুঁজতে হবে নতুন বাংলাদেশের ঠিকানা- গয়েশ্বর চন্দ্র রায়

শিশুদের মাঝে খুঁজতে হবে নতুন বাংলাদেশের ঠিকানা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০ টায় আইডিইবি ভবনের সেমিনার হলে বাংলাদেশ জিয়া শিশু একাডেমী আয়োজিত "শাপলা কুড়ি" ২০২৫ প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে শিশুরা প্রকৃত শিক্ষা- সাংস্কৃতিক আগ্রাসনের ফলে ফ্যাসিস্ট সরকার অটোপাস প্রথা চালু করেছিল। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুশিক্ষার আলোকে গড়ে তুলতে না পারি বিশ্বের বুকে মেধাশূন্য জাতি হিসেবে অন্ধকারে নিমজ্জিত হবো। প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান শিশুদের মাঝে দেখেছিলেন আজ এবং আগামীর বাংলাদেশ । সে লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন শিশু একাডেমী এবং শিশু পার্ক। চালু করেন টেলিভিশনে নতুন কুঁড়ি'  প্রতিযোগিতা, সেই বন্ধ হওয়া নতুন করে ধারাবাহিকতা রক্ষার্থে জনাব তারেক রহমান ১৯৯৯ সালে শাপলাকুড়ি প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ জিয়া শিশু একাডেমির কার্যক্রম শুরু করেন। এই 'শাপলাকুড়ি'র   খুদে শিল্পীরাই দেশ-বিদেশে তুলে ধরছে বাংলাদেশী কৃষ্টি ও সাংস্কৃতিক  ঐতিহ্য । দেশ এবং জাতিকে মনে রাখতে হবে শিশুদের মাঝেই খুঁজতে হবে নতুন বাংলাদেশের ঠিকানা।

বাংলাদেশ জিয়া শিশু একাডেমী মহাপরিচালক এম হুমায়ুন কবিরের  সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহেবুবা মাহনূর চাঁদনী, শাপলা কুড়ি থেকে উঠে আসা উপস্থাপিকা রুহানি সালসা বিল লাবন্য ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ আনিসুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায়  ছিলেন একাডেমীর পরিচালক সামিনা আক্তার।