শিকারিদের থাবায় যখন মরণপণ লড়াই, তখনই ত্রাতা হয়ে পৌঁছাল বন বিভাগ
Creative Conservation Alliance Team ও মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা জনাব আব্দুল মালেকের দুঃসাহসিক অভিযানে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এল একটি হরিণ শাবক।
Creative Conservation Alliance Team ও মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেকের দুঃসাহসিক অভিযানে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এল একটি হরিণ শাবক। শিকারিদের হাত থেকে উদ্ধার হওয়া এই শাবকটিকে আজ ডুলাহাজারা সাফারি পার্কে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
বন্যপ্রাণী নিধনকারীদের কোনো ছাড় নেই। প্রকৃতি ও প্রাণের সুরক্ষায় মাতামুহুরী বন বিভাগের এই তৎপরতা প্রশংসার দাবিদার। যারা তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা। আসুন, বন্যপ্রাণীর শত্রু নয়, বন্ধু হই।