শাহাআলী থানা বিএনপি নেতা সোলায়মান উদ্যোগে মাস ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ

রবিবার (০৯ মার্চ) বিকেলে শাহাআলী থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সোলায়মান দেওয়ানের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেন।

শাহাআলী থানা বিএনপি নেতা সোলায়মান উদ্যোগে মাস ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ

রবিবার (০৯ মার্চ) বিকেলে শাহাআলী থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সোলায়মান দেওয়ানের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেন। রমজান মাসের শুরু থেকে এই বিএনপি নেতা শাহাআলী থানার অসংখ্য অসহায় দরিদ্র ও দুস্থদের মাঝে প্রতিদিন ইফতার সামগ্রী বিতরণ করে থাকেন ।এছাড়াও  ট্রাক সেলের মাধ্যমে মহল্লায় মহল্লায় গিয়ে ন্যায্য মূল্যে তৈল, চিনি, ছোলা, খেজুর বিক্রি করেন।ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস দেওয়ান ,সোলায়মান দেওয়ান, মোস্তাফিজুর রহমান বাবুল, কৃষকদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির প্রমুখ।