রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির হারিকেন মিছিল
দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যে হঠাৎ করে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের নজিরবিহীন দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যে হঠাৎ করে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের নজিরবিহীন দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। শনিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হারিকেন মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় বিএনপির নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ভোলায় পুলিশের গুলিতে দুই জন নেতা হত্যার বিচারের দাবিতে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
রিজভী বলেন, ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে অবৈধ সরকারের পেটোয়া পুলিশ বাহিনী গুলি চালিয়ে দুইজনকে হত্যা ও অনেককে আহত করেছে। কিন্তু এই হত্যার প্রতিশোধ জনগণ নিবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বার্থে এবং সরকারের দু:শাসনের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে তিনি জানান।