"রাউজানঢালা বিট কাম চেক স্টেশন কর্তৃক বিপুল পরিমান গামার গোলকাঠ আটক"

"রাউজানঢালা বিট কাম চেক স্টেশন কর্তৃক বিপুল পরিমান গামার গোলকাঠ আটক"

গত ১৩ ডিসেম্বর রাউজান উপজেলার কদলপুর এলাকার আশরাফিয়া মাজার নামক এলাকায় বিপুল পরিমান কাঠ পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে, মুঠোফোনে প্রাপ্ত এরুপ তথ্য মোতাবেক মোঃ আইয়ুব আলী, স্টেশন কর্মকর্তা, রাউজানঢালা বিট কাম চেক স্টেশন এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ ৩ ঐ এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ৬৫ টু:= ৭০.২৬ ঘনফুট গামার গোলকাঠ এবং ৩ টু:= ২৪.৬৬ ঘনফুট রেইন্ট্রি কড়ই গোলকাঠ উদ্ধার ও কোন বৈধ চিহ্ন না পাওয়ায় জব্দ করা হয় এবং জব্দকৃত বনজদ্রব্য রাউজানঢালা বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয়।

এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। মোজাম্মেল হক শাহ চৌধুরী,বিভাগীয় বন কর্মকর্তা,চট্টগ্রাম উত্তর বন বিভাগ অভিযানের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং বনজ সম্পদ পাচার রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার নির্দেশ প্রদান করেন।