মিরসরাই রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অবৈধ সেগুন রদ্দা কাঠ সহ মিনি কাভার্ডভ্যান জব্দ

মিরসরাই রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অবৈধ সেগুন রদ্দা কাঠ সহ মিনি কাভার্ডভ্যান জব্দ

আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে  মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদ এর নেতৃত্বে টহল দল কর্তৃক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে মিনি কাভার্ডভ্যান নং ঢাকা মেট্রো- ন-১৭-৩০০৫ যোগে অবৈধভাবে কাঠ পাচারের অপচেষ্টাকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এর ঠাকুরদীঘি এলাকা হতে অবৈধ সেগুন রদ্দা  ২০ টুকরা = ৯৫.৬৮ ঘনফুট কাঠ সহ একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করেন।

করেরহাট সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ, মিনি কাভার্ডভ্যান ও জব্দকৃত কাঠ সমূহ পরিদর্শন করেন।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস.এম. কায়চার টহল টীমের সকলকে অভিনন্দন জানান এবং অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন। বন মামলা প্রক্রিয়াধীন।