মাদকমুক্ত সমাজ বিনির্মাণে জাতীয় স্টেডিয়ামে মতবিনিময়

যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং একটি সুস্থ, নিরাপদ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে জাতীয় স্টেডিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে জাতীয় স্টেডিয়ামে মতবিনিময়

যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং একটি সুস্থ, নিরাপদ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে জাতীয় স্টেডিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শরিফুর রহমান শাহিনের সঞ্চালনায় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং  গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন পল্টন থানা বিএনপির আহ্বায়ক এসএম আব্বাস, প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিশেষ অতিথী হিসেবে উস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান ,মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ,সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।