মহামায়া ইকো পার্কের কর্যক্রম পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উপ প্রধানের সন্তোষ প্রকাশ

বন, মৎস্য ও প্রাণীসম্পদ অনুবিভাগ, কৃষি, পানিসম্পদ ও পল্লী পতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশনের উপ প্রধান ড. লায়লা আখতার গত শুক্রবার চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর অধীক্ষেত্রাধীন "মহামায়া ইকো পার্কের জীব বৈচিত্র সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন প্রকল্প" এর নির্মানাধীন অফিস ও তথ্য কেন্দ্র ভবন, নব নির্মিত কর্মচারী ব্যারাক ও সার্বিক উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন

মহামায়া ইকো পার্কের কর্যক্রম পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উপ প্রধানের সন্তোষ প্রকাশ

বন, মৎস্য ও প্রাণীসম্পদ অনুবিভাগ, কৃষি, পানিসম্পদ ও পল্লী পতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশনের উপ প্রধান ড. লায়লা আখতার গত শুক্রবার চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর অধীক্ষেত্রাধীন "মহামায়া ইকো পার্কের জীব বৈচিত্র সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন প্রকল্প" এর নির্মানাধীন অফিস ও তথ্য কেন্দ্র ভবন, নব নির্মিত কর্মচারী ব্যারাক ও সার্বিক উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন এবং উক্ত প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে সৃজিত ৬০.০ হেক্টর দেশীয় ফলজ প্রজাতির দীর্ঘ মেয়াদি বাগান পরিদর্শন করেন।

এর আগে বোট যোগে মহামায়া লেক এ ভ্রমন করেন। এ সময় সাথে ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা,  এবং প্রকল্প পরিচালক "মহামায়া ইকো পার্কের জীব বৈচিত্র সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন প্রকল্প" মোজাম্মেল হক শাহ চৌধুরী ও সহকারী বন সংরক্ষক, করেরহাট, জামিল মোহাম্মদ খান।

পরিদর্শনকালে উপ প্রধান মহোদয় সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা পূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। ছবি- আজকের সংবাদ