বুড়িচংয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভারাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নোয়াখালীর পরশুরাম উপজেলার পরশুরাম পাইলট হাইস্কুল ও ফুলগাজী উপজেলার জিএমহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত চিকিৎসা সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা:রফিকুল ইসলাম ও ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু। এসময় ডা:রফিকুল ইসলাম বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গনমানুষের জন্য রাজনীতি করে,আমরা গনমানুষের দল,সম্পূর্ন মানবসৃষ্ট এই বন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আগেও জনগনের পাশে থেকে বন্যার্তদের জন্য খাদ্য ও ত্রানসামগ্রী বিতরন করেছে,আর বন্যার পানি নেমে যাওয়ায় বরাবরের মতো এখন বন্যা পরবর্তী পরিস্থিতিতে উদ্ভূত রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় চিকিৎসার জন্য আবারো জনগনের মাঝে এসে উপস্থিত হয়েছে বিএনপির চিকিৎসক ও নেতাকর্মীবৃন্দ।
এসময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। এদিন ৩ টি চিকিৎসা ক্যাম্পে মোট তিন হাজার এর মতো রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত চিকিৎসা ক্যাম্পে জাতীয়তাবাদী আদর্শের প্রায় শতাধিক ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।