বাংলাদেশে বাণিজ্য বাড়াতে আগ্রহী ইইউ: রাষ্ট্রদূত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপের ২৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য রয়েছে।

বাংলাদেশে বাণিজ্য বাড়াতে আগ্রহী ইইউ: রাষ্ট্রদূত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপের ২৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য রয়েছে। এটা আরও বাড়াতে চাই। সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় চেম্বারস অব কমার্সের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কীভাবে সহায়তা করতে পারি, সেদিকেই আমরা বেশি আলোকপাত করছি। শ্রম অধিকার ও মানবাধিকার নিয়ে কথা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, না। এ বিষয়ে কোনো কথা হয়নি।