বাংলাদেশ থিয়েটারের ৩৮তম বর্ষপূর্তি উৎসব শুরু
"নাটক হোক সুস্হ মননশীলতা সৃষ্টির তীর্থকেন্দ্র "এই শ্লোগান নিয়ে ১৫ নভেম্বর ২০২৪শুরু হচ্ছে বাংলাদেশ থিয়েটারের ৩৮তমবর্ষপূর্তির ৩দিনের অনুষ্ঠান মালা।
"নাটক হোক সুস্হ মননশীলতা সৃষ্টির তীর্থকেন্দ্র "এই শ্লোগান নিয়ে ১৫ নভেম্বর ২০২৪শুরু হচ্ছে বাংলাদেশ থিয়েটারের ৩৮তমবর্ষপূর্তির ৩দিনের অনুষ্ঠান মালা। এ উপলক্ষে ১৫ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মুল হলে বিকেল সাড়ে ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ আড্ডা।
সন্ধ্যা সাড়ে ৬টায় নাটক "সী-মোরগ " প্রদর্শিত হবে,রচনায় আসাদুল্লাহ ফারাজি,নির্দেশনা দিয়েছেন হুমায়ুন কবির হিমু।১৬ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা সাড়ে ৬টায় নাটক "সিরাজ যখন নবাব সিরাজুদ্দৌলা।
মুল রচনা শচীন্দ্রনাথ সেন গুপ্ত,নবনাট্যরুপ ও নির্দেশনা আব্দুল আজিজ। তৃতীয় দিনে সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলমের একক অভিনয়ের নাটক " আমি"প্রদর্শিত হবে সন্ধ্যা ৭টায়।নাটকটি রচনা করেছেন মাহবুব আলম,নির্দেশনা দিয়েছেন ড.আইরিন পারভীন লোপা।