বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বনানী একটি রেস্টুরেন্টে বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও বগুড়া মিডিয়া কালচারাল সোসাইটির আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন এবং সঞ্চালনায় ছিলেন সোসাইটির সদস্য সচিব জুলফিকার হুসাইন সোহাগ।
আরো উপস্থিত ছিলেন মোশারফ হোসেন চৌধুরী, মামুনুর রশিদ মামুন,আদনান আজাদ, নজরুল ইসলাম জনি, মির্জা সম্রাট, গোলাম মওলা মুন্না, বিজয় পান্ডে, সমুন প্রামানিক, ইসহাক আসিফ,এনামুল হক এনাম, শাহিনুর ইসলাম রনি, জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, নুর আলম নয়ন, ঐশী রায়, খায়রুল ইসলাম সাজু, ফোয়াদ হাসান, আমিনুল ইসলাম, জাহিন তালুকদার, আজমেরী সকাল, শহিদুল ইসলাম প্রমুখ।
ইফতার পূর্বে সোসাইটির সদস্যবৃন্দ সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আগামীতে সংগঠনকে সঠিক ভাবে পরিচালিত করা যায় তা নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ মতামত প্রকাশ করেন।