বগুড়া জেলা কৃষক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

বগুড়া জেলা কৃষক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বগুড়া জেলা শাখা কমিটির উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা কৃষকদলের আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ সাইফুল ইসলাম রনি।সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব এনামুল হক সুমন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি দেশ বরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাবেক বগুড়া পৌরসভার মেয়র জনাব রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি জনাব মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শামসুল আলম শামস। প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, কৃষকদলের প্রতিটি নেতাকর্মী কে কৃষকদের ঘরে ঘরে যেতে হবে, সুখ,দুঃখের ভাগীদার হতে হবে, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তাই আপনাদের আর ঘরে বসে থাকার কোন সুযোগ নেই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো। এসময় উপজেলা ও পৌর কৃষক দলের সভাপতি/ সাধারণ সম্পাদক/আহ্বায়ক/সদস্য সচিব  বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলা কৃষক দলের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, উপজেলা ও জেলা কমিটির নেতৃবৃন্দ।