ফ্যাসিস্ট মুক্ত ক্যাম্পাস দাবিতে বিএমইউতে মিছিল  

ফ্যাসিস্ট মুক্ত ক্যাম্পাস চাই কোন নিয়োগে ফ্যাসিস্ট নাই এই দাবি নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রবিবার শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, কর্মচারী রাস্তায় আন্দোলনে নামেন।

ফ্যাসিস্ট মুক্ত ক্যাম্পাস দাবিতে বিএমইউতে মিছিল  

ফ্যাসিস্ট মুক্ত ক্যাম্পাস চাই কোন নিয়োগে ফ্যাসিস্ট নাই এই দাবি নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রবিবার শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, কর্মচারী রাস্তায় আন্দোলনে নামেন। তারা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে বিশাল একটি মিছিল নিয়ে শাহবাগের মূল সড়কগুলো প্রদিক্ষণ করে বিশ্ববিদ্যালয়ে এসে আন্দোলন চালিয়ে যান। তাদের দাবি ছিল জুলাই বিপ্লবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র- জনতার উপরে হামলা, অগ্নিসংযোগ ও মারামারিতে জড়িত ২৫ শিক্ষক, চিকিৎসক, ২৩ জন মাস্টার মাইন্ড সহ সকল আগুন সন্ত্রাসী এবং আওয়ামী লীগ দোসরদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে । তারা এই দাবি নিয়ে আন্দোলন নেমেছিলেন ।

আন্দোলন চলমান অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ( প্রশাসন) অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, প্রক্টর ডাঃ শেখ ফরহাদ এবং ভিসির পিএস ডাঃ রহুল কুদ্দুস বিপ্লব তাদের দাবি  মেনে নেওয়ার আশ্বস্ত দিয়ে আন্দোলন বন্ধ করতে বলেন। পরে তারা আন্দোলন স্থগিত করেন।এসময় আন্দোলনে অংশগ্রহণ করেন ডা: জাফর ইকবাল, ডা: মশিউর রহমান কাজল, ডা: আহমুদ মান্নান, ডা:জেবাউন্নাহার ডোনা, ডা:ফারজিনা ইয়াসমিন রুপা,ডা:এ কে আল  মিরাজ, ডা: রিয়াদুল জান্নাত, ডা: এহতেশামুল হক তুহিন, ডা: এস এম ইউনুস আলী,ডা: মো.শহিদুল্লাহ, ডা: আরিফুর রহমান জুয়েল, ডা: আকবর, ডা:জুয়েল, ডা: জামান, ডা:ইকবাল, সাবিনা ইয়াসমিন, মো:শাহিন,মো: রাজু, ফারুক, দীন ইসলাম, মকবুল, খোরশেদ, খায়রুল ইসলাম, সহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শতাধিক  শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী বৃন্দ।