প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৪ জুলাই ২০২২ তারিখে দৈনিক আজকের সংবাদ পত্রিকায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নন্দিতা সাহার পদোন্নতি বাণিজ্য শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নন্দিতা সাহা।

এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, অধিদপ্তরটিতে ৪টি সংস্থাপন শাখা রয়েছে তার মধ্যে সংস্থাপন শাখা-৪ এর অধীনস্থ ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের বিভিন্ন কার্যক্রম এর জন্য আবার একটি বিভাগীয় যাচাই বাছাই কমিটি রয়েছে। উক্ত কমিটি মন্ত্রণালয়সহ সরকারে আরো কয়েকটি প্রতিষ্ঠানের সদস্য নিয়ে গঠিত।
পদাধিকারবলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী উক্ত কমিটির সভাপতি মাত্র। কমিটির সকলের মতামতের ভিত্তিতে সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এবং প্রচলিত নিয়োগ বিধি অনুসারে পদোন্নতি প্রদান করা হয়েছে। অন্যগুলো প্রক্রিয়াধীন রয়েছে। অফিস সহায়ক পদে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্তৃক পরীক্ষা নেয়া হয়। আর গৃহীত পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। যে সকল তথ্য উপাত্তের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। এটা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিপ্রায় মাত্র।