পরিবেশ ধ্বংসকারীরা বিএনপির মনোনয়ন পাবে না : আমীর খসরু
যেসব ব্যক্তিরা বাংলাদেশের পরিবেশধ্বংস করবে তাদেরকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
যেসব ব্যক্তিরা বাংলাদেশের পরিবেশধ্বংস করবে তাদেরকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৬ জুলাই) রাজধানী আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে অডিটোরিয়ামে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর ইশতেহার বিষয়ক এক সংলাপে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, আগে সরকারের কারণে নির্বাচন হয়নি, তাই কেউ জবাবদিহির আওতায় আসেনি। শেখ হাসিনা বাংলাদেশে জিডিপি ধ্বংস করে দিয়ে গেছে।
‘ব্যাংকের ৮০ শতাংশ টাকাই নিয়ে গেছে, পুনর্গঠনে লাগবে ৩৫ বিলিয়ন ডলার’ তিনি বলেন, সারাদেশে ৩০ কোটি গাছ লাগাবে বিএনপি। দেশের জন্য সুখবর হচ্ছে জনগণের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো কাজ করছে। এ সময় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল জোবায়ের,গন সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাইফুল হক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান,এনসিপির হান্নান মাসউদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক হাবিবুর রহমান।