পটিয়া চোরাই কাঠ বোঝাই ট্রাক আটক
পটিয়া রেঞ্জের কর্মকর্তা/কর্মচারীদের ড়গত ৭ এপ্রিল পরিচালিত অভিযানে পটিয়া রেঞ্জাধীণ পটিয়া উপজেলার কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের গিরিশ চৌধুরী বাজার এলাকায় আকাশমনি কাঠ বোঝাই একটি ট্রাক আটক ও জব্দ করা হয়েছে।

অবৈধভাবে পাচারের কালে ট্রাক নং ভোলা-ড-১১-০৩৬৯ এবং উক্ত ট্রাকে বোঝাই আকাশমনি গোল ৯০ টুকরা =৩৭০.৯৪ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। বন আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন অভিযান সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে অবৈধ বনজদ্রব্য পাচার রোধে সকলকে একনিষ্টভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন।