ন্যাশনাল মেডিকেলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ কে ফুলেল শুভেচ্ছা
অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট
অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট হাসপাতালের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় হলি ফ্যামিলি হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) সহ ঢাকার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
রবিবার (২২ জুন) রাত ১০ টায় মগবাজার ড্যাবের অস্থায়ী কার্যালয়ে শুভেচ্ছা জানান।এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের সাবেক সহ সভাপতি ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, ডাঃ সিরাজুল ইসলাম, ডাঃ একে এম মুজিবুল হক দোয়েল, সাবেক কোষাধ্যক্ষ ডাঃ জহিরুল ইসলাম শাকিল,নিটোরের পরিচালক অধ্যাপক ডাঃ আবুল কেনান, ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডাঃ পরিমল চন্দ্র মল্লিক, ডাঃ একে এম মাসুদ আক্তার জিতু,ডাঃ শহিদুল হক রাহাত, ডাঃ জাফর ইকবাল, ডাঃ মিরাজ, ন্যাবের সভানেত্রী বিলকিস জাহান চৌধুরী, হাসনেয়ারা দুলি,ইয়াসমিন আক্তার, লক্ষন চন্দ্র পাল, মাসুদ আহমেদ, আলম,সালাউদ্দিন আহমেদ প্রমুখ ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ হাসপাতালের বোর্ড অব গর্ভরণর্স পুর্নগঠিত করে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ডা. হারুন আল রশিদের নাম উল্লেখ করা হয়েছে।
এর আগে তিনি হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন ডা. হারুন আল রশিদ। এছাড়া তিনি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক সভাপতি ছিলেন।