নোয়াখালী উপকূলীয় বন বিভাগের আওতাধীন এসএফএনটিসি এর স্ট্রিপ বাগান পরিদর্শনে গোবিন্দ রায়
গতকাল নোয়াখালী উপকূলীয় বন বিভাগের আওতাধীন এসএফএনটিসি এর স্ট্রিপ বাগান পরিদর্শন করেন উপ প্রধান বন সংরক্ষক ও সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক গোবিন্দ রায়।
গতকাল নোয়াখালী উপকূলীয় বন বিভাগের আওতাধীন এসএফএনটিসি এর স্ট্রিপ বাগান পরিদর্শন করেন উপ প্রধান বন সংরক্ষক ও সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক গোবিন্দ রায়।
এসময় নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, , সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল, জুনিয়র কনসালটেন্ট (হিসাব), সুফল প্রকল্প মোঃ ফরিদ আহমেদ সহ সংশ্লিষ্ট এসএফএনটিসির কর্মকর্তাগণ ও অন্যান্য স্টাফগন উপস্থিত ছিলেন।
সুফল প্রকল্পের বনায়ন ও বনজ সম্পদ সংরক্ষণ কাজে প্রকল্প পরিচালক মহোদয়ের সশরীরে উপস্থিতি ও প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং বাগানের উপকারভোগীদের বন সংরক্ষণের গুরুত্বের উপর প্রয়োজনীয় পরামর্শ মাঠ পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং বাগানের উপকারভোগীদেরকে বন সৃজন ও উহা সংরক্ষণের বিষয়ে দারুণভাবে উদ্বুদ্ধ করে।