নাজিরহাট এলাকায় অবৈধ আকাশমনি কাঠসহ ট্রাক আটক

আজ রবিবার সকাল আনুমানিক ৬.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলার খাগড়াছড়ি- হাটহাজারী সড়কের নাজিরহাট নামক এলাকায় অবৈধ আকাশমনি কাঠসহ ০১টি ট্রাক আটক করা হয়।

কাঠ সহ আটককৃত ট্রাকটি হাটহাজারী বিট কাম চেক ষ্টেশন অফিস হেফাজতে রাখা হয়েছে। বন মামলা দায়ের প্রক্রিয়াধীন। আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষাধিক টাকা।

অভিযানে সরাসরি অংশগ্রহণ করেন হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, হাটহাজারী বিট কাম চেক ষ্টেশন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, নাজিরহাট ডিপোর মোঃ আলমগীর হোসেন, মিলন কান্তি মন্ডল, গাজি আরিফুল ইসলাম, মোঃ আল আমিন, মো: আলাউদ্দিন।