নবনিযুক্ত সচিব ড. ফারহিনা আহমেদ’র বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময়
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. ফারহিনা আহমেদ গত বৃহস্পতিবার বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারির সাথে মতবিনিময় করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. ফারহিনা আহমেদ গত বৃহস্পতিবার বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারির সাথে মতবিনিময় করেন।
বন অধিদপ্তরের করবী সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী সভাপতি ছিলেন। সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারিগণ। শুরুতেই সবার সাথে পরিচিত হন তিনি। এ সময় বন অধিদপ্তরের মিশন, ভিশন, লক্ষ্য-উদ্দেশ্য, কার্যপরিধি, কার্যক্রম, জনবল, সাংগঠনিক কাঠামো, চ্যালেঞ্জ নিয়ে সার্বিক একটি প্রেজেন্টেশন দেয়া হয়।
সচিব মহোদয় তাঁর বক্তব্যে বন অধিদপ্তরের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সকলকে আরো আন্তরিক হওয়ার আহবান জানান। তিনি বলেন, বন অধিদপ্তরকে আরো শক্তিশালী হিসেবে দেখতে জবর দখল হওয়া বনভূমি উদ্ধারসহ নানামূখী কার্যক্রম বেগবান করতে হবে। সভায় সচিবকে একটি সম্মাননা স্মারক তুলে দেন প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী। ছবি -আজকের সংবাদ